বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম নগরের খুলশী থানায় কর্মরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মহিন উদ্দিনের ইস্যু করা অস্ত্রের গুলিতে তারই ছেলে আত্মহত্যা করেছে। নিহতের নাম মো. মাহিন (১৯)। মাহিন এইচএসসি পাস করেছে।
শুক্রবার ( ২ এপ্রিল) দুপুর দেড়টার দিকে আকবর শাহ থানার সিটি গেইট শাপলা আবাসিক এলাকার বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র মতে জানা যায়, পারিবারিক কলহের জেরে বাবা জুমার নামাজ পড়তে গেলে ছেলে মাহিন পিস্তল দিয়ে নিজের ডান বুকে গুলি করে। এ অবস্থায় প্রতিবেশীরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে আসেন। পরে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাংলাধারা/এফএস/এআর












