১৯ মার্চ ২০২৬

মিলন ম‌ন্দিরের সভাপ‌তি ত্রি‌দিব কুমার, সাধারণ সম্পাদক দোলন দত্ত

বাংলাধারা ডেস্ক »

প‌টিয়ায় হা‌বিলাসদ্বীপ জনকল্যাণ স‌মি‌তির মিলন ম‌ন্দিরের নতুন কার্যকরী ক‌মি‌টি গঠ‌ন করা হয়েছে একটি সাধারণ সভার মাধ্যমে। উক্ত সভা স‌মি‌তির সি‌নিয়র সহ সভাপ‌তি বাবু আশীষ কা‌ন্তি দত্ত ম‌হোদ‌য়ের সভাপ‌তি‌ত্বে অনু‌ষ্ঠিত হয়।

এতে সঞ্চালনা করেন স‌মি‌তির সদস্য রু‌বেল কা‌ন্তি বসু। সম্পাদকীয় প্র‌তি‌বেদন উপস্থাপন ক‌রেন স‌মি‌তির সাধারন সম্পাদক বাবু ত্রি‌দিব কুমার দত্ত।

সভায় বক্তব্য রা‌খেন স‌মি‌তির উপ‌দেষ্টা বাবু সুবল মজুমদার, বাবু শেফাল মজুমদার, অমল মজুমদার, বাদল দত্ত, কাজল দেব, দিলীপ মিত্র, কাজল কা‌ন্তি দত্ত, অরুন দেব, তিলক চৌধুরী, কৃষ্ণ দেব, দোলন দত্ত, সন‌জিৎ দেব, তাপস দেব, কাঞ্চন দত্ত, রাজীব মিত্র, শংকর দত্ত, সুভাস বৈদ্য, সাজু মিত্র, সৌরভ দেব, টুটুল মজুমদার, রবিন মিত্র, রু‌বেল মজুমদার, বিপ্লব বসু, সমীর দেব, মাই‌কেল দাশ ও অন্তু দেব।

উক্ত সাধারাণ সভার ২য় প‌র্বে সভাপ‌ত্তিত্ব ক‌রেন বাবু বাদল কা‌ন্তি দত্ত, সভায় সর্ব সন্ম‌তিক্র‌মে বাবু ত্রি‌দিব কুমার দত্ত‌কে সভাপ‌তি ও বাবু দোলন দত্ত‌কে সাধারন সম্পাদক ক‌রে একান্ন সদস্য বি‌শিষ্ট কার্যকরী ক‌মি‌টি গঠন করা হয়।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন