১৯ মার্চ ২০২৬

করোনা: চট্টগ্রামে আরও ৪৬৭ জন শনাক্ত

বাংলাধারা প্রতিবেদন  »

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৪৬৭ জনের দেহে। এদিন করোনায় মৃত্যুবরণ করনি কেউ। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৩৮৫ জন এবং উপজেলায় ৮২ জন। মোট ২ হাজার ৫২৩টি নমুনা পরীক্ষা করে নতুন রোগীদের শনাক্ত করা হয়েছে।

শনিবার (৩ এপ্রিল) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবসহ চট্টগ্রামে ৭টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।

এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪১ হাজার ২৬৮ জন এবং  মোট মৃত্যুবরণ করেন ৩৮৯ জন।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন