বাংলাধারা বিনোদন »
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন চলচ্চিত্র অভিনয়শিল্পী মৌসুমী ছেলে ফারদিন ও পুত্রবধূ আয়েশা।
শুক্রবার (২ এপ্রিল) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ওমর সানী। তিনি জানান, শনিবার সবার কোভিড–১৯ টেস্ট করানো হবে। আপাতত ঘরে তাদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
ফেসবুকে দোয়া চেয়ে ওমর সানী লিখেছেন, ‘আমার স্ত্রী, ছেলে, নতুন বউমাসহ বাসার অন্যান্য সদস্য এবং প্রিয় কিছু মানুষ অসুস্থ। আপনারা দোয়া করবেন, সবাই যেন সুস্থ হয়ে ওঠে।
তিনি আরো জানান, গতকাল থেকে মৌসুমীর শরীর ব্যথা, গলাব্যথা, হালকা জ্বর। ডাক্তারের পরামর্শে চিকিৎসা চলছে।
বাংলাধারা/এফএস/এআর












