১৯ মার্চ ২০২৬

লকডাউনে যা খোলা থাকবে

বাংলাধারা ডেস্ক  »

ফের এক সপ্তাহের জন্য পুরো দেশে লকডাউন দিতে যাচ্ছে সরকার। সোমবার (৫ এপ্রিল) থেকে এই লকডাউন শুরু হবে। জরুরি সেবা দেয়া প্রতিষ্ঠান ছাড়া সব ধরনের সরকারি বেসরকারি-প্রতিষ্ঠান বন্ধ থাকবে লকডাউনে।

শনিবার (০৩ এপ্রিল) বেইলি রোডের বাসা থেকে গণমাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ কথা বলেন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, লকডাউনে জরুরি সেবা দেয়—এমন প্রতিষ্ঠানগুলোই শুধু খোলা থাকবে। জরুরি সেবা প্রতিষ্ঠানের বাইরে শুধু শিল্পকারখানা খোলা থাকবে।

প্রতিমন্ত্রী বলেন, আপাতত এক সপ্তাহের জন্য লকডাউন দিচ্ছি। আমাদের জরুরি সেবা দেয়া প্রতিষ্ঠান, ডিসি অফিস, ইউএনও অফিস, ফায়ার সার্ভিসের অফিস, দুর্যোগ ব্যবস্থাপনার অফিস, সংবাদপত্র অফিস- এই ধরনের অফিস খোলা থাকবে।

তিনি বলেন, আজ সন্ধ্যায় এ ব্যাপারে প্রজ্ঞাপন করা হতে পারে। সেখানে সব বিষয়ে বিস্তারিত বলা হবে।

এদিকে আজ দুপুরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী সোমবার থেকে সারা দেশে এক সপ্তাহের জন্য লকডাউন থাকবে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন