বাংলাধারা প্রতিবেদন »
সদ্য প্রয়াত ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টুর পরিবারকে নিজ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান দিয়েছেন প্যানেল মেয়র আব্দুস সবুর লিটন।
শনিবার( ০৩ এপ্রিল) সকালে চট্টগ্রাম সিনিয়র ক্লাবে কাউন্সিলর মিন্টুর স্মরণসভা শেষে এই অনুদান তুলে দেন।
উক্ত স্মরণসভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র রেজাউল করিম চৌধুরী ও চসিকের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা।

এই সময় প্যানেল মেয়র লিটন বলেন, মিন্টু ভাই একজন সৎ ও সজ্জন মানুষ ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি জনপ্রতিনিধি থাকলেও কখনও কারো ক্ষতি করেননি। যেকোন সময় যে কারো বিপদে সবার আগে ছুটে যেতেন।

আমি আমার এই ক্ষুদ্র উপহার নিয়ে মিন্টু ভাইয়ের পাশে দাঁড়িয়েছি। ভবিষ্যতেও যে কোন প্রয়োজনে পাশে থাকবো।

বাংলাধারা/এফএস/এআর












