১৯ মার্চ ২০২৬

এবার বধূ সাজলেন সেই ট্রান্সজেন্ডার নারী তাসনুভা

বাংলাধারা ডেস্ক »

একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলে সংবাদ পাঠিকা হিসেবে আত্মপ্রকাশ ঘটার মাধ্যমেই আলোচনায় এসেছিল তাসনুবা আনান শিশির। সেই তাসনুবা এবার নব বধূ সাজলেন।

তবে বিয়ের নববধু হিসেবে নয়, একটি নতুন ফ্যাশন হাউসের মডেল হিসেবে বধূ সেজেছেন।

গতকাল (২ এপ্রিল) রাজধানীর বারিধারায় আহাম হাউস কার্যালয়ে গৌতম সাহার কোরিওগ্রাফিতে তাসনুভা ক্যামেরার সামনে দাঁড়ান।

এ প্রসঙ্গে তাসনুভা বলেন, ‘আহাম নামের নতুন একটি ব্র্যান্ডের জন্য ব্রাইডাল শুট করেছি। এ জন্য আমাকে বধূ সাজতে হয়েছে। কাজ করতে গিয়ে অনেক অভিজ্ঞতা হলো।’

একটি সংবাদ মাধ্যমের বিনোদন প্রতিবেদকের একটি প্রশ্নে তিনি জানান, ‘আপাতত মাস্টার্স শেষ করতে চাই। এর মধ্যে ভালো কাজের সুযোগ থাকলে সেগুলো করবো। এখন পড়াশোনা আর নিউজ পড়া নিয়েই থাকতে চাই। অবশ্য দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। সেগুলোর শুটিং শুরু হলে করবো।’

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন