২৮ মার্চ ২০২৬

করোনা: চট্টগ্রামে নতুন শনাক্ত ৪৯৪, মৃত্যু ১

বাংলাধারা প্রতিবেদন  »

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪৯৪ জন। এ সময় করোনায় একজন মারা গেছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪২ হাজার ৩০১ জনে।

নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৪৩৯ জন এবং উপজেলায় ৫৫ জন। মোট ২ হাজার ৫৪০টি নমুনা পরীক্ষা করে নতুন রোগীদের শনাক্ত করা হয়েছে।

মঙ্গলবার (৬ এপ্রিল) সকালে সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামে ৮টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।

এদিকে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারের দেওয়া সাত দিনের লকডাউনের প্রথমদিন অফিসগামী যাত্রীদের পোহাতে হয় দুর্ভোগ। একই চিত্র দ্বিতীয় দিনেও। গণপরিবহন না থাকায় বিকল্প উপায়ে যেতে হয় কর্মস্থলে। অন্যদিকে সরকারি নির্দেশনা মেনে চলছে কিনা তা তদারকিতে মাঠে আছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বাংলাধারা/এফএস/এআর

 

আরও পড়ুন