বাংলাধারা ডেস্ক »
ডেলটা হেলথ কেয়ার, চিটাগাং লিমিটেডের ৫৬তম বোর্ড অব ডাইরেক্টরস সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(৬ই এপ্রিল) সকালে ডেলটা হেলথ কেয়ারের “কনফারেন্স রুমে” উক্ত সভা সম্পন্ন হয়েছে।
সভায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসা সেবা ও কোভিড আই.সি.ইউ এর প্রতি গুরুত্ব দেওয়া হয় এবং রোগীর সেবার মান আরো বৃদ্ধি ও উন্নত চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানকে চট্টগ্রামের মধ্যে একটি আদর্শ হাসপাতাল হিসেবে গড়ে তোলার অঙ্গিকার ব্যক্ত করা হয়।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মো. আব্দুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রতিষ্ঠানের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মো. আশরাফুল কবির ভূঁইয়া এবং পরিচালক ডাঃ মরতুজা রেজা হাসান, ডাঃ কিউ. এম. অহিদুল আলম, ডাঃ মো. তমিজ উদ্দিন আহমেদ মানিক, জনাব মোরশেদুল আলম কাদেরী, ডাঃ তপন পোদ্দার, ডাঃ ফারজানা হাসীন, ডাঃ তামান্না বিনতে হাসান, ডাঃ মো. আবুল কালাম ও জনাব রাইসুল উদ্দীন সৈকত উপস্থিত ছিলেন।
বাংলাধারা/এফএস/এআর












