১৯ মার্চ ২০২৬

আইসিইউতে অভিনেত্রী কবরী

বাংলাধারা বিনোদন  »

করোনায় আক্রান্ত কিংবদন্তি অভিনেত্রী সারাহ বেগম কবরী। তবে আজ বৃহস্পতিবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া প্রয়োজন হয়। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আইসিইউ বেড খালি না থাকায় তাঁকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (০৮ এপ্রিল) দুপুরে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের দায়িত্বশীল একটি সূত্র। জানা গেছে, কবরী কিডনির জটিলতার পাশাপাশি অন্য শারীরিক জটিলতায় ভুগছেন।

১৯৬৪ সালে সুভাষ দত্তের পরিচালনায় ‘সুতরাং’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরুর ‘নীল আকাশের নিচে’, ‘ময়নামতি’, ‘ঢেউয়ের পর ঢেউ’, ‘পরিচয়’, ‘দেবদাস’, ‘অধিকার’, ‘বেঈমান’, ‘অবাক পৃথিবী’, ‘সোনালী আকাশ’, ‘দীপ নেভে নাই’-এর ম‌তো দর্শক‌প্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন কবরী।

২০০৬ সালে তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘আয়না’ মুক্তি পায়। ‘এই তুমি সেই তুমি’ না‌মে দ্বিতীয় চল‌চ্চিত্র নির্মাণ কর‌ছেন কবরী।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন