১৯ মার্চ ২০২৬

করোনা: চট্টগ্রামে নতুন শনাক্ত ৩৮০, মৃত্যু ৩

বাংলাধারা প্রতিবেদন  »

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা শনাক্ত হয়েছে ৩৮০ জনের। এদের মধ্যে নগরে ৩১৪ জন এবং উপজেলায় ৬৬ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৩ হাজার ৫৬৮ জন। এসময়ে করোনায় মৃত্যুবরণ করেছেন তিনজন। মোট ১ হাজার ৯২৩টি নমুনা পরীক্ষা করে নতুন রোগীদের শনাক্ত করা হয়েছে।

শুক্রবার (৯ এপ্রিল) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২২৩টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৭৯৯টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৩৪৭টি এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২৬৩টি নমুনা পরীক্ষা করা হয়।

এতে চবি ল্যাবে ৮১ জন, বিআইটিআইডি ল্যাবে ৮৭ জন, চমেক ল্যাবে ৬ জন এবং সিভাসু ল্যাবে ১০০ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

এছাড়া বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ২২৬টি নমুনা পরীক্ষা করে ৭৮ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৬০টি নমুনা পরীক্ষা করে ২৬ জন এবং জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৫টি নমুনা পরীক্ষা করে ২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

এদিন শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন