১৯ মার্চ ২০২৬

দোকানপাট ও শপিং মল খুলছে আজ

বাংলাধারা প্রতিবেদন  »

বৃহস্পতিবার মন্ত্রীপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, ব্যবসায়ীদের দাবি মেনে শর্ত সাপেক্ষে দোকানপাট ও শপিং মল খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শপিং মল খোলা থাকবে।

শুক্রবার (৯ এপ্রিল) থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে। আগামী মঙ্গলবার (১৩ এপ্রিল) পর্যন্ত কঠোর স্বাস্থ্যবিধি প্রতিপালন সাপেক্ষে দোকানপাট ও শপিং মল খোলা রাখা যাবে। তবে যথাযথ স্বাস্থ্যবিধি পালন না করা হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের আরোপিত বিধিনিষেধের কারণে গেলো সোমবার থেকে সারা দেশের দোকানপাট ও বিপণিবিতান বন্ধ রয়েছে। স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলার দাবিতে গেলো রোববার থেকে ঢাকাসহ সারা দেশের ব্যবসায়ীরা বিক্ষোভ করেছিলেন।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন