১৯ মার্চ ২০২৬

ফলবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাঁদে; নিহত ১, আহত ২

রাঙামাটি প্রতিনিধি  »

রাঙামাটির দেপ্পোছড়ি এলাকায় ফলবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ৫শ ফুট নীচে গভীর খাদে পড়ে গেছে। এই ঘটনায় উক্ত পিকআপের চালক সবুজ হোসেন নিহত হয়েছেন। গুরুত্বর আহত হয়েছেন পিকআপের হেলপার পিয়াস উদ্দিন ও আরোহী রতন দাশ।

সোমবার (১৯ এপ্রিল) সকাল নয়টার সময় এই দূর্ঘটনা ঘটে। গাড়িটি চট্টগ্রাম থেকে ফল বোঝাই করে রাঙামাটি আসার পথে এই দূর্ঘটনার শিকার হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।

নিহত চালকের বাড়ি রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকায়। আহত হেলপার পিয়াস উদ্দিনের বাড়ি শহরের পুরাতন বাস স্টেশন এলাকায় এবং আহত অপরজন রতন দাশের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার ফকির হাট এলাকায় বলে জানা গেছে।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডাঃ শওকত আকবর জানিয়েছেন, চালক সবুজ হোসেন মারা গেছে এবং বাকি আহত দুইজনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।

জানা গেছে, চট্টগ্রাম থেকে সকালে ফল বোঝাই করে রাঙামাটিতে আসার সময় চালক ঘুমন্ত অবস্থায় পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাঁদে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসারত অবস্থায় সকাল সাড়ে নয়টার সময় গুরুত্বর আহত চালক সুবজ হোসেন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন