১৯ মার্চ ২০২৬

মহানগর যুবলীগের ঈদ উপহার বিতরণ

বাংলাধারা ডেস্ক  »

চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য মশিউর রহমান দিদার ও এম.ই.এস কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, মহানগর যুবলীগ নেতা এস.এম নুরউদ্দীন রাসেল এর ব্যবস্থাপনায় মাননীয় শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এম.পির পক্ষে ১২নং সরাইপাড়া ওয়ার্ডের পাহাড়তলী বাজারে দুস্থ ও অসহায় জনসাধারণের মাঝে ঈদ উপহার বিতরণ করেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব মহিউদ্দিন বাচ্চু।

আরো উপস্থিত ছিলেন, ১২নং সরাইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের আহব্বায়ক কাউন্সিলর নুরুল আমীন। নগর যুবলীগ নেতা আবু নাছের চৌধুরী আজাদ, পাহাড়তলী বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর, নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, নগর যুবনেতা জাফর, সোহেল, সেলিম, ইসহাক, মুজিব, রাজিব, ছাত্রনেতা মহিউদ্দিন রিয়াজ, অসিত বরণ বিশ্বাস, অমিত খাস্তগীর, সাদমান, মো. তুহিন, মো. সাজু সরকার, মো. রায়হান এবং মহিলা নেত্রী মরিয়ম বিবি সহ পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন