১৮ মার্চ ২০২৬

ভাসানচর থেকে কক্সবাজারে পালানোর সময় সন্দ্বীপে ১১ রোহিঙ্গা আটক

সন্দ্বীপ প্রতিনিধি :::

ভাসানচর থেকে কক্সবাজার পালানোর সময় সন্দ্বীপে স্থানীয় জেলেদের হাতে আটক হয়েছে ১১ রোহিঙ্গা। যাদের ৯ জন একই পরিবারের সদস্য, বাকি ১ জন দালাল।

১৮ মে (মঙ্গলবার) ভোর সাড়ে ৫টার দিকে সন্দ্বীপের পশ্চিম উপকূলের রহমতপুর ইউনিয়নের বেড়িবাঁধ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত রোহিঙ্গারা হলেন- বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের কাপড় ব্যবসায়ী ইয়াছিন আরাফাত (২৪), ওমর ফারুক (২২), মোহছেনা বেগম (২৫) ও তার তিন সন্তান মফিজুর রহমান (৯), হোসনে আরা (৮) ও হাফিজুর রহমান (৭)। এছাড়া দিল কায়স (৩০), মোফায়দা (১৫), রহিমা খাতুন (৫০), নুর হাবা (২৩)।

বিষয়টি নিশ্চিত করেছে সন্দ্বিপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহমেদ খান।

তিনি আরও বলেন, ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে দালালের মাধ্যমে লক্ষাধিক টাকার বিনিময়ে নৌকায় করে সন্দ্বীপ উপকূলে পালিয়ে আসে ১১ রোহিঙ্গা। তারা সন্দ্বিপ হয়ে কক্সবাজার পালিয়ে যাচ্ছিলেন। এ সময় রহমতপূর ঘাটে জেলেরা তাদের আটকে রেখে থানায় খবর দেয়। সকাল ১১টার সময় আমরা ১১ রোহিঙ্গাকে থানায় নিয়ে আসি।

বাংলাধারা/এআই

আরও পড়ুন