১৮ মার্চ ২০২৬

মামার বাড়িতে বেড়াতে এসে কর্ণফুলী নদীর স্রোতে তলিয়ে গেছে এক শিশু

রাঙ্গুনিয়া প্রতিনিধি :::

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কর্নফুলী নদীতে ডুবে নিখোঁজ হয়েছে এক শিশু। তাঁর নাম ইমাম হোসেন ওরফে আবির (৯)। আবির উপজেলার পোমরা ইউনিয়নের মোতোয়াল্লী পাড়ার সৈয়দুর রহমানের ছেলে।

মঙ্গলবার (১৮ মে) বেলা ১২ টার দিকে রাঙ্গুনিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাঙ্গালী শাহ মাজার সংলগ্ন এলাকায় কর্নফুলী নদীতে এই ঘটনা ঘটে।

নিখোঁজ শিশু একই এলাকায় গতকাল (সোমবার) মামার বাড়িতে বেড়াতে আসে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল শিশুকে উদ্ধারের চেষ্ঠা চালাচ্ছেন।

নিখোঁজ শিশুর স্বজনরা জানান, দুপুরে আবিরসহ কয়েকজন শিশু কর্নফুলী নদীতে গোসল করতে নামে। অন্যরা গোসল করে নদী থেকে উঠতে পারলেও আবির পানির স্রোতে তলিয়ে যায়।

জানতে চাইলে ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া ষ্টেশন কর্মকর্তা মো. জাহেদুর রহমান বলেন, চট্টগ্রামের ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়ার পর তাঁরা এসে শিশুটিকে উদ্ধারে চেষ্ঠা চালাচ্ছেন।

আরও পড়ুন