১৯ মার্চ ২০২৬

বারইয়ারহাটে নগদ টাকাসহ ৭ জুয়াড়ি গ্রেপ্তার পূর্বক শ্রীঘরে

মিরসরাই প্রতিনিধি :::

মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার মাইক্রো স্টেশনে জুঁয়া খেলার সময় ৭ জনকে হাতেনাতে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার ১৮ ই মে সন্ধ্যা ৭ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে মিরসরাই সার্কেল এ. এস. পি লাবীব আব্দুল্লাহর নেতৃত্বে পৌরসভার মাইক্রো স্টেশনের গণশৌচাগারের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো উওর সোনাপাহাড় ২ নং ওয়ার্ডের রবিউল হোসেন ও জয়নাল আবেদীন, জামালপুর ৭ নং ওয়ার্ডের নুর নবী, জামালপুর ৫ নং ওয়ার্ডের আবদুল মোতালেব ও কামাল উদ্দীন, সাহেরখালী ইউনিয়নের শাখাওয়াত হোসেন,মেহেদীনগর ৬ নং ওয়ার্ডের নুরুল আফছার। আসামীদের জুঁয়া খেলার নগদ ৪৮৪৪ টাকা এবং ২ বান্ডিল তাস সহ আটক করা হয়।

এ বিষয়ে মিরসরাই সার্কেল এএসপি লাবীব আব্দুল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানার একটি টিম সহ আমরা বারইয়ারহাট পৌরসভা মাইক্রো স্টেশনে অভিযান দিয়ে ৭ জন জুঁয়াড়িকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করি। আগামীতেও মাদক ও জুঁয়াড়িদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন