বাংলাধারা ডেস্ক »
বন্দরনগরী চট্টগ্রাম থেকে পরিচালিত অনলাইন নিউজ পোর্টাল বাংলাধারা ডটকম কে আরও গতিশীল ও বহুপদী দক্ষতায় গড়ে তুলতে জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে জরুরি ভিত্তিতে সাংবাদিক নিয়োগ দিচ্ছে।
জেলা : ফেনী জেলা প্রতিনিধি।
বিশ্ববিদ্যালয় : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
উপজেলা : লোহাগাড়া, সাতকানিয়া, চকরিয়া, লামা, বাঁশখালী, চন্দনাইশ ও সন্দ্বীপ প্রতিনিধি।
বিশেষ দ্রষ্টব্য : আগ্রহী সংবাদদাতাদের অনলাইন পোর্টালের জন্য প্রতিবেদন পাঠানোর পাশাপাশি অবশ্যই ভিডিও প্রতিবেদনও পাঠাতে হবে।
আগ্রহীদের ২ কপি ছবি, সম্পূর্ণ জীবনবৃত্তান্ত ও এনআইডি কার্ডের ফটোকপিসহ নিন্মলিখিত ঠিকানায় (শুক্রবার ব্যতীত প্রতিদিন সকাল ১১.৩০ থেকে বিকাল ৪.০০ টার মধ্যে) সরাসরি যোগাযোগ করতে বলা হয়েছে।
তবে সরাসরি যোগাযোগের পূর্বে জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় থেকে আগ্রহী প্রার্থীরা ই-মেইল করতে পারেন জীবনবৃত্তান্ত। ই-মেইল bangladharanews@gmail.com, fshepon@gmail.com
যোগাযোগের ঠিকানা : ‘বাংলাধারা’, গার্ডেন সিটি কমপ্লেক্স (চতুর্থ তলা) ৪২, এম এম আলী রোড় (জামিয়াতুল ফালাহ জামে মসজিদের বিপরীতে) ওয়াসা মোড়, লালখানবাজার, চট্টগ্রাম।
বাংলাধারা/এফএস/এআই












