১৯ মার্চ ২০২৬

রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেফতারের প্রতিবাদে হাটহাজারীতে বিক্ষোভ সমাবেশ

হাটহাজারী প্রতিনিধি  »

প্রথম আলো’র সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রেখে নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ তার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে দ্রুত নিঃশর্ত মুক্তির দাবিতে হাটহাজারীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯মে) দুপুরে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কে উপজেলা কর্মরত সাংবাদিকদের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় কেশব বড়ুয়া (দৈনিক আজাদী), আবুল বশর (দৈনিক নয়া দিগন্ত), মো. হোসেন (দৈনিক কর্ণফুলি), মনসুর আলী (দৈনিক আজকের কাগজ), আসলাম পারভেজ (দৈনিক ইনকিলাব), খোরশেদ শিমুল (দৈনিক পূর্বকোণ), মো. আলী (দৈনিক সমকাল), মো. বোরহান উদ্দীন (সান্ধ্যবানী), বোরহান উদ্দিন (দৈনিক যায় যায় দিন), সুমন পল্লব (দৈনিক নবচেতনাব নিউ নেশন), মাহমুদুল আজাদ (দৈনিক খবর পত্র), মো. জাহেদুল ইসলাম (দৈনিক শাহ আমানত), সহকর্মরত সকল সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা দ্রুত রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি এবং দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন