১৮ মার্চ ২০২৬

চট্টগ্রামেও শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে মামুনুল হকসহ হেফাজতের তিন নেতাকে

বাংলাধারা প্রতিবেদন »

মামুনুল হকসহ হেফাজতে ইসলামের সাবেক তিন কেন্দ্রীয় নেতাকে ঢাকার পর এবার চট্টগ্রামের হাটহাজারীর সহিংসতায় দায়ের করা ৫ মামলাতেও শ্যোন অ্যারেস্ট (কোনো অপরাধে দায়ের হওয়া মামলায় জড়িত থাকতে পারে এমন সন্দেহে কাউকে গ্রেফতার) দেখানো হয়েছে।

বুধবার (১৯ মে) চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল্লাহ কায়সারের ভার্চুয়াল আদালত শুনানি শেষে তাদের শ্যোন অ্যারেস্ট দেখানোর এ আদেশ দেন।

সাবস্ক্রাইব করুন বাংলাধারা’র ইউটিউব চ্যানেল

আসামীরা হলেন, হেফাজতের বিলুপ্ত হওয়া কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব মামুনুল হক, জুনায়েদ আল হাবিব এবং সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী।

চট্টগ্রাম জেলা পুলিশের কোর্ট পরিদর্শক হুমায়ুন কবির বলেন, ‘হাটহাজারী থানা পুলিশ আদালতের কাছে হেফাজতের তিন নেতাকে হাটহাজারীতে দায়ের করা ৫টি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করে। যার প্রেক্ষিতে আদালত এ নির্দেশ জারি করেন।’

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন