১৩ মার্চ ২০২৬

পটিয়ায় ৪ ছিনতাইকারী গ্রেফতার

পটিয়া প্রতিনিধি  »

চট্টগ্রামের পটিয়ায় ৪ ছিনতাইকারীকে আটক করেছে পটিয়া থানা পুলিশ। শনিবার(২২ মে) সকাল ৬টার দিকে উপজেলার দক্ষিণ ভূর্ষী ইউনিয়নের পিছের মাথা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন,পটিয়া পৌর সদরের ৮ নং ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দারখীল এলাকার মো. হোসেনের পুত্র ইমরান হোসেন সাঈদ(২০), একই এলাকার মো. সেলিমের পুত্র মো,ইয়াছিন(২৯), মো. আব্দুল মালেকের পুত্র মো. ইমরান(১৯), মো. বাবরের পুত্র মো. আরিফ(২০)।

জানা যায়,শনিবার সকালে উপজেলার কমল মুন্সীরহাট থেকে সিএনজিযোগে উপজেলার দক্ষিণ ভূর্ষী ইউনিয়নের পিছের মাথা এলাকায় ছিনতাই করার সময় ৪ জন কে স্থানীয়দের সহযোগিতায় গ্রেফতার করে পটিয়া থানা পুলিশ।

এসময় তাদের কাছ থেকে ২টি চাইনিজ চুরি, ৪টি মোবাইল, ১টি লোহার সিকল উদ্ধার করা হয়। এ সময় আরো ২ ছিনতাইকারী পালিয়ে যায়।

পটিয়ার থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, ছিনতাই করার সময় ৪ ছিনতাইকারকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়। পালিয়ে যাওয়া আরো ২ ছিনতাইকারী কে গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ