১৩ মার্চ ২০২৬

রাঙামাটিতে বিকাশ কর্মকর্তা কর্তৃক বয়স্ক ভাতা হাতিয়ে নেয়ার অভিযোগ

আলমগীর মানিক, রাঙামাটি »

রাঙামাটিতে বিকাশ গ্রাহক সেবায় নিয়োজিত কর্মকর্তার বিরুদ্ধে বৃদ্ধের বয়স্ক ভাতা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। নিজের নম্বরে বিকাশ একাউন্টে বয়স্ক ভাতা পেলেন রাঙামাটি শহরের বেকারী লাইনের ৬৫ বছরের বৃদ্ধা আবুল খায়ের। দুই মেয়েকে সাথে নিয়ে বয়স্ক ভাতার ৩ হাজার টাকা তুলতে যান শহরের নিকটস্থ চেম্বার অব কমার্সের দ্বিতীয় তলায় অবস্থিত বিকাশ গ্রাহক সেবা কেন্দ্রে।

বৃদ্ধ অফিসে গিয়ে টাকা তুলতে মুঠোফোন তুলে দেন বিকাশ অফিসে কর্মরত খোরশেদ আলমের কাছে। মুঠোফোন নিয়ে পিন সেট করার নাম করে অফিসের বাইরে গিয়ে ৩০০০ টাকা থেকে ৫০০ টাকা অন্য একটি নম্বরে (০১৭৩৪৫৯৯৮৮৯) সেণ্ড মানি করে নিয়ে নেয় বিকাশ কর্মকর্তা খোরশেদ। এমনটাই অভিযোগ করেছে বৃদ্ধ আবুল খায়ের ও তার মেয়েরা।

শনিবার (২২ মে) বিকালে রাঙামাটি শহরের চেম্বার অব কমার্সের দ্বিতীয় তলায় অবস্থিত বিকাশ গ্রাহক সেবা কেন্দ্রে এই ঘটনা ঘটে।

বৃদ্ধ আবুল খায়ের বলেন, আমার বিকাশ নম্বরে সরকার কর্তৃক প্রদত্ত বয়স্ক ভাতার ৩ হাজার টাকা আসার পর চেম্বার অব কমার্সের দ্বিতীয় তলায় অবস্থিত বিকাশ গ্রাহক সেবা কেন্দ্রে গেলে বিকাশ কর্মকর্তা খোরশেদের কাছে মুঠোফোন থেকে টাকা উত্তোলন করতে দেই। তিনি আমার
মুঠোফোনটি নিয়ে অফিসের বাইরে থেকে এসে বলে ২৫০০ টাকা এসেছে। আমি বললাম ৩০ হাজার লোকে যদি ৩ হাজার টাকা করে পায় তাহলে আমি ২৫’শ টাকা পাবো কেন? আমাকে বললো আপনি অন্য অফিসে যান। তারপর আমি চেম্বার অব কমার্স সংলগ্ন হানিফ টেলিকমের মালিক ইলিয়াসের কাছে যাই। তিনি আমাকে নিয়ে বিকাশ অফিসে আসেন।

হানিফ টেলিকমের মালিক ইলিয়াস জানায়, বৃদ্ধ লোকটি আমার কাছে এসে বললো আমার কাছে বয়স্ক ভাতা ২৫০০ টাকা এসেছে। আমি বললাম এটা কি করে সম্ভব! বয়স্ক ভাতা আসলে তো ৩ হাজার টাকা আসে। বৃদ্ধ বললো বিকাশ অফিসের কর্মরত খোরশেদ আলম আমার একাউন্ট ঠিক করে দিছে সে আমাকে বললো ২৫০০ টাকা আসছে। পরে আমি রিসেন্টলি স্টেটমেন্ট গুলো চেক করে দেখলাম অন্য একটি নাম্বারে ২৫০০ টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। তখন আমি তাদেরকে পরামর্শ দিলাম ওই লোকের সাথে যোগাযোগ করেন। পরে আমি বৃদ্ধকে নিয়ে বিকাশ গ্রাহক সেবার অভিযুক্ত ব্যক্তির সাথে যোগাযোগ করলে সে আমাকে হুমকি ধামকি দেয়।

অভিযুক্ত বিকাশ অফিসের কর্মকর্তা খোরশেদ বিষয়টি অস্বীকার করে বলেন, আমি এই কাজ করতে পারিওনা করিও নাই। আমি শুধু পিনকোড টা ঠিক করে দিয়েছি। মোবাইলটা দুই বা তিন মিনিট আমার হাতে ছিলো।

এদিকে বিষয়টি বিকাশ কর্মকর্তা খোরশেদ অস্বীকার করলেও বিকাশ গ্রাহক সেবার একাউন্ট অফিসার রহিম জানান, খোরশেদের ভুল হয়েছে। তিনি ভুল স্বীকার করেছেন। আমরা দুঃখিত। এটা বিকাশের ভুল হয়ছে।

তবে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

এদিকে পরে অবস্থা বেগতিক দেখে বৃদ্ধকে ৫০০ টাকাসহ মোট ৩০০০ টাকা বুঝিয়ে দেন বিকার্শ গ্রাহক সেবার কর্মকর্তারা।

এদিকে রাঙামাটিতে চলতি সপ্তাহে একাধিক বিকাশ প্রতারণার ঘটনা ঘটেছে। বিকাশে টাকা পাঠালেও রিসিভকারি ম্যাসেজের মাধ্যমে নিশ্চিত হওয়ার কিছুক্ষণের মধ্যেই একাউন্ট থেকে টাকা অন্য নম্বরে সেণ্ড মানিতে নিয়ে নিচ্ছে একটি চক্র। এনিয়ে বিকাশ অফিসে গিয়ে কোনো ধরনের সহযোগিতাই পাচ্ছেনা সংশ্লিষ্ট্য প্রতারণার শিকার ভুক্তভোগীরা।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ