১৩ মার্চ ২০২৬

লোহাগাড়ায় বাক প্রতিবন্ধীকে গণধর্ষণ; ২ জন আটক

বাংলাধারা ডেস্ক :::

চট্টগ্রামের লোহাগাড়ায় বাক প্রতিবন্ধী গণধর্ষণের অভিযোগে দু’জন গ্রেফতার হয়েছে।

২৫ মে সন্ধ্যা সাতটার সময় লোহাগাড়া থানার পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার কলাউজান রাবার ড্যাম এলাকা থেকে অভিযুক্ত ২ জনকে আটক করে থানায় নিয়ে আসে।

আটককৃতরা হলো উপজেলার কলাউজান ইউনিয়নের উত্তর কলাউজান রাবার ড্যাম হিন্দু পাড়া এলাকার মৃত বিমল দাশের পুত্র টিস্যু দাশ প্রকাশ বিপ্লব দাশ টিস্যু (৪৫) এবং একই এলাকার মৃত স্বপন দাশের পুত্র বিসু দাশ(৩০)।

জানা যায়, উপজেলার কলাউজান ইউনিয়নের উত্তর কলাউজান হিন্দু পাড়া এলাকায় বাক প্রতিবন্ধী মেয়ে তার পরিবারের সাথে ঈদের ছুটিতে বাড়িতে আসেন। ধর্মীয় অনুষ্ঠান থাকায় ভিকটিমকে বাড়িতে রেখে তার পরিবারের সদস্যরা চট্টগ্রাম শহরে চলে যান। গত ২৪ মে রাত ১০টার সময় ভিকটিমের বাড়ীতে ধর্মীয় অনুষ্ঠান গীতা পাঠের আসর চলছিল। ধর্মীয় অনুষ্ঠান শেষ করে বাক প্রতিবন্ধী ফেরার সময় নির্জন জায়গায় একা পেয়ে টেনে নিয়ে জোরপূর্বক টিস্যু দাশ ও বিসু দাশ মিলে তাকে গণধর্ষণ করে।

ভিকটিমের বাবা জানান, আমি পরিবারকে নিয়ে শহরে থাকি। ঈদের ছুটির শেষে আমি শহরে চলে যায়। আমার বাক প্রতিবন্ধী মেয়েটি ধর্মীয় অনুষ্ঠান থাকায় আমার বাড়ীতে বোনের সাথে ছিল। আমার মেয়ে গীতা পাঠের অনুষ্ঠান শেষ করে বাড়ীতে চলে আসার সময় এলাকার টিস্যু দাশ ও বিসু দাশ মিলে আমার মেয়েকে গণধর্ষণ করে। বিষয়টি বাড়ীর স্বজনরা আমাকে খবর দিলে আমি লোহাগাড়া থানাকে অবহিত করি।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, বাক প্রতিবন্ধী মেয়েকে গণধর্ষণের বিষয়ে ভিকটিমের বাবা ২৫ মে বিকেলে থানায় অভিযোগ করলে থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুুহাম্মদ রাশেদুল ইসলামের নেতৃত্বে কলাউজান রাবার ড্যাম এলাকা হতে মাত্র ২ ঘন্টার মধ্যে ধর্ষক টিস্যু দাশ ও বিসু দাশকে আটক করে।

ভিকটিমের বাবা বাদী হয়ে লোহাগাড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন বলেও তিনি জানান।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ