ফটিকছড়ি প্রতিনিধি »
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাটে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ১ নারী নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (২৫ মে) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে নাজিরহাটস্থ আজম রোড় নামক যায়গায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
এসময় ডলি আক্তার (৪০) নামে এক নারী ঘটনাস্থলে প্রাণ হারায়। এতে আহত নন্না মিয়া(৫৫), লায়লা বেগম(৩৫), আনোয়ার(৪৫) কে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের আবস্থা আশংকাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করে। এরা সবাই নাজিরহাট পৌরসভার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাজিরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ মুক্তার হোসেন বলেন, ট্রাকের চালক পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ট্রাক এবং সিএনজি উদ্ধার করা হয়েছে।
বাংলাধারা/এফএস/এআর












