১৩ মার্চ ২০২৬

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ল ১২ জুন পর্যন্ত

বাংলাধারা ডেস্ক  »

করোনাভাইরাসের সংক্রমণ রোধে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরেক দফা বাড়ানো হয়েছে। আগামী ১২ জুন পর্যন্ত এই ছুটি বাড়ানোর কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার(২৬ মে) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

ডা. দীপু মনি বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আগামী ১২ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। আমাদের সব প্রস্তুতি নেওয়া হয়েছে।’

এ ছাড়া ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষাও সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. জি এম হাসিবুল আলম।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ