২৭ মার্চ ২০২৬

আনোয়ারায় ট্রাক সিএনজি ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৩

বাংলাধারা প্রতিবেদন  »

আনোয়ারায় সিএনজি-অটোরিকশা-ট্রাক ত্রিমুখী সংঘর্ষে মো. দুলাল (৩০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও তিনজন। সোমবার (৩১ মে) ভোর সাড়ে পাঁচটার দিকে আনোয়ারার চাতরী চৌমুহনী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুলাল মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর এলাকার আব্দুর সাত্তারের ছেলে। দুর্ঘটনায় আহতরা হলেন- মো. রিয়াদ (৩০), হুমায়ুন কবির (৩২), মো. আলী (৪৫)।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া বলেন, চট্টগ্রাম শহরমুখী অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে আহত হন চারজন। তাদের চমেক হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক দুলালকে মৃত ঘোষণা করেন।  

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন