বাংলাধারা প্রতিবেদন »
বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশন এবং চিটাগাং ক্লিয়ারিং এন্ড ফরোয়ার্ডিং এজেন্টস এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে।
এসময় উভয় সংগঠনের নেতারাই দেশের অর্থনীতিকে সচল রাখতে নিজ নিজ সংগঠন থেকে পজেটিভ ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। এবং দুই এসোসিয়েশনের মধ্যে বিদ্যমান সমস্যাগুলো ভবিষতে আলোচনার মাধ্যমে সমাধান করবেন বলে জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজি মাহমুদ ইমাম বিলু, কাস্টমস বিষয়ক সম্পাদক ওবাইদুল হক আলমগীর, শিপিং এসোসিয়শনের পক্ষে চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আরিফ, ওসমান গনি চৌধুরী, মোহাম্মদ আজফার আলি, আসিফ ইফতেখার হোসেন, এস.এম.এনামুল হক, মো.জিয়াউল কাদের, সাজ্জাদুর রহমান, সহিদুল মোস্তফা চৌধুরী প্রমূখ।
আলোচনা শেষে বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশনের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আরিফ চিটাগাং ক্লিয়ারিং এন্ড ফরোয়ার্ডিং এজেন্টস এসোসিয়েশনের প্রেসিডেন্ট আকতার হোসেন, সাধারন সম্পাদক আলতাফ হোসেন চৌধুরী বাচ্চুকে সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করেন।
বাংলাধারা/এফএস/এআই












