চবি প্রতিনিধি »
সার্ভার জটিলতায় ভ্যাকসিন নিয়েই ফিরতে হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীর।
বুধবার (৭ জুলাই) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) এ ঘটনা ঘটে।
ভ্যাক্সিন পেতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ আবাসিক শিক্ষার্থী রেজিষ্ট্রেশন করতে না পারলেও যেসব শিক্ষার্থীর রেজিষ্ট্রেশন সম্পন্ন হয়েছে তাদের অনেকেই সকাল থেকে চমেকে আসা শুরু করে। এসময় কয়েকশ শিক্ষার্থীর উপস্থিতি চোখে পড়লেও ভ্যাক্সিন পায় মাত্র ২৬ জন। এতে শিক্ষার্থীদের মুখে ক্ষোভের সাথে সাথে হতাশার ছবিও ফুটে ওঠে।
রাজিয়া আক্তার নামের এক শিক্ষার্থী জানায়, সরকার ঘোষিত শাট ডাউনে ডাবল ভাড়া দিয়ে ভ্যাক্সিন নিতে এলাম। এখানে এসে শুনি আজকে আর ভ্যাক্সিন দেওয়া হবে না।
রাদিয়া নামের অন্য এক শিক্ষার্থী জানায়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদাসীনতার কারণেই আজ আমাদের এমন সমস্যায় পড়তে হলো।
ভ্যাকসিনেশনে কর্মরত চমেকের নার্সরা জানায়, ১ জুলাই থেকে এই কেন্দ্রে ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। এর মধ্যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকেই সবচেয়ে বেশি ভ্যাকসিন দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এম মনিরুল হাসান বলেন, সার্ভার জটিলতার খবর পেয়েছি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এছাড়া আবাসিক শিক্ষার্থীদের টিকা রেজিস্ট্রেশন সংক্রান্ত জটিলতার বিষয়টিও কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
বাংলাধারা/এফএস/এআই














