বাংলাধারা প্রতিবেদক »
চট্টগ্রামে ক্রমেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। প্রতিদিনই নতুন করে রেকর্ড গড়ছে। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৯৫৫ জন। যা এখন পর্যন্ত একদিনের সর্বোচ্চ রেকর্ড শনাক্ত। এ সময়ে মারা গেছেন আরও ১০ জন। ২ হাজার ৬৪৯টি নমুনা পরীক্ষায় অক্রান্তদের মধ্যে মহানগরে রয়েছে ৬৩৬ জন এবং উপজেলায় ৩১৯ জন। এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৬৬ হাজার ৭৮৪ জন। এইদিন নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ছিলো ৩৬ দশমিক ০৫ শতাংশ।
মঙ্গলবার (১৩ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে আরও জানা যায় কক্সবাজার মেডিকেল কলেজ ও চট্টগ্রামের ১০টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। এদিন উপজেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ সীতাকুণ্ড উপজেলায়, ৫০ জন। এ ছাড়া হাটহাজারীতে ৩৬ জন, রাউজানে ৩৫ জন ও ফটিকছড়িতে ৩০ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১২৩ জনের নমুনা পরীক্ষায় ৬৯ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৬৯৮ জনের নমুনা পরীক্ষা করে ২১০ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৪০০ জনের নমুনা পরীক্ষা করে ১৩০ জনের শরীরে করোনার জীবাণু পাওয়া গেছে।
এছাড়া চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৫২ জনের নমুনা পরীক্ষায় ৩১ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ল্যাবে ৪২ জনের নমুনা পরীক্ষা করে ২৫ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ১০২ জনের নমুনা পরীক্ষায় ৬০ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৫১ জনের নমুনা পরীক্ষা করে ৬৮ জন, শেভরন ল্যাবে ১৯৭ জনের নমুনা পরীক্ষা করে ৪৪ জনের দেহে করোনার জীবাণু পাওয়া যায়।
একই সময়ে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ১ জনের নমুনা পরীক্ষা করে কারও শরীরে করোনার জীবাণু পাওয়া যায়। এছাড়া চট্টগ্রামে এন্টিজেন টেস্টে ৬৫৪ জনের নমুনা পরীক্ষায় ২৩৬ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।
বাংলাধারা/এফএস/এআর












