১০ মার্চ ২০২৬

রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় একজন নিহত

বাংলাধারা প্রতিবেদক  »

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার সাগর পাড় এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় আহত হয় মো. রুবেল (৩৫)। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে তিনি আহত হন। সেখান থেকে রুবেলকে উদ্ধার করে সন্ধ্যা পৌনে ৬টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে আনা হয়।

মঙ্গলবার (১৩ জুলাই) সকাল পৌনে ৯টার দিকে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। রুবেল একই থানার আকরাম আলী সড়কের ২৭ কলোনি মাঈন উদ্দিনের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।  

হাসপাতাল সূত্রে জানা যায়, রুবলকে সোমবার সন্ধ্যায় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ২৮ নম্বর নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে মারা যান। মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ