বাংলাধারা প্রতিবেদন »
বঙ্গোপসাগরে ডুবে থাকা একটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে মেসার্স জেড শিপিং লাইনের ‘এমভি হ্যাং গ্যাং-১’ নামের একটি লাইটার জাহাজ ডুবে গেছে।
মঙ্গলবার (১৩ জুলাই) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ‘এমভি হ্যাং গ্যাং-১’ জাহাজটি চট্টগ্রাম বন্দর থেকে গ্যাসলাইনের পাইপ নিয়ে মাওয়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে জাহাজটির স্টিয়ারিং (সুকান) ফেল করায় একটি ডোবা জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। নাবিকরা আশপাশের নৌযানে নিরাপদে উঠতে সক্ষম হয়েছেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের উপপরিচালক মো. সেলিম জানান, এর আগে ডুবে যাওয়া জাহাজের এলাকা চিহ্নিত করে গত ১১ জুলাই আমরা মার্কিং বয়া স্থাপন করেছিলাম যাতে নিরাপদে জাহাজ চলাচল করতে পারে। কিন্তু জাহাজটির স্টিয়ারিং ফেল করায় নিয়ন্ত্রণে রাখা যায়নি।
বাংলাধারা/এফএস/এআই












