বাংলাধারা প্রতিবেদন »
নগরীর পাঁচলাইশে নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম মো: সারোয়ার আলম (৩০)।
মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে হিলভিউ আবাসিক এলাকায় নির্মাণাধীন একটি ৮ তলা ভবন থেকে পড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সারোয়ার বাঁশখালীর পশ্চিম চাম্বল এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক শীলব্রত বড়ুয়া বলেন, হিলভিউ আবাসিক এলাকায় একটি ভবনে কাজ করার সময় ভবন থেকে পড়ে গিয়ে আহত হন সারোয়ার। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাংলাধারা/এফএস/এআই












