চবি প্রতিনিধি »
করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ১ জুলাই থেকে দেশে কঠোর বিধিনিষেধ চলছে। এমন পরিস্থিতিতে নিম্নআয়ের মানুষেরা হয়ে পড়েছে কর্মহীন। আবার অনেকে পার করছে মানবেতর জীবন যাপন।আর মনুষের এমন দুর্যোগের সময়ে তাদের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মার্কেটিং বিভাগের শিক্ষক ও অর্থনীতিবিদ অধ্যাপক সৈয়দ আহসানুল আলম পারভেজ।
বুধবার ৭ জুলাই থেকে তিনি অসহায় মানুষদের মুখে খাবার তুলে দিতে শুরু করেছেন ‘ফুড ফর হাংগরি মাউথ প্রোগ্রাম’। যে প্রোগ্রামের আওতায় ১৩ জুলাই পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন স্থানে প্রতিদিন প্রায় ২৫০ জন করে দেড় হাজারেরও বেশি মানুষের মাঝে খাবারের প্যাকেট বিতরণ করা হয়েছে। এবং এ কার্যক্রম চলমান থাকবে।
চবির এই শিক্ষক কেবল খাবার বিতরণ নয় অসহায় মানুষদের আর্থিক সেবাও দিয়ে থাকেন। আর সেই কার্যক্রমের পুরোটাই থাকে গোপন। এছাড়া বিশ্বিবদ্যালয়ের অসচ্ছল শিক্ষার্থীদের ও দিয়েছেন আর্থিক সহায়তা।
এসব বিষয়ে অধ্যাপক পারভেজ বলেন, করোনার এই সময় অনেক মানুষ না খেয়ে আছে এমন খবর শুনে সত্যি নিজের কাছে খারাপ লাগে। মানুষ এই দুঃসময়ে তাদের পাশে থাকতেই এই উদ্যেগ নেওয়া। তিনি বলেন, আমি চাই যতদিন পারি এভাবে মানুষের পাশে থাকতে। আসলে মানুষের সেবাই প্রকৃত সুখ নিহিত। এসময় তিনি সমাজের বিত্তশালীদের বৈশ্বিক এই মহামারীর সময় মানুষের পাশে থাকার আহ্বান জানান।
বাংলাধারা/এফএস/এআই












