১৮ মার্চ ২০২৬

মিরসরাইয়ে বিষপানে কিশোরের আত্মহত্যা

মিরসরাই প্রতিনিধি  » 

চট্টগ্রামের মিরসরাইয়ে বিষপানে সাইদুল ইসলাম (১৫) নামে এক কিশোর আত্মহত্যার ঘটনা ঘটেছে। সোমবার (২৬ জুলাই) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। নিহত সাইদুল উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উত্তর ইসলাম পুর গ্রামের চুট্টু মিস্ত্রির বাড়ির আবুল হোসেন সরকারের পুত্র। মঙ্গলবার (২৭ জুলাই) সকাল ১০ টায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

নিহতের স্বজন জানায়, পারিবারিক কলহের জেরে সাইদুল বৃহস্পতিবার (২২ জুলাই) রাত ৮টার দিকে দিকে বিষপান করে। এসময় পরিবারের সদস্যরা গুরুতর অসুস্থ অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে দায়িত্বরত চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মারা যান। ঘটনার সত্যতা স্বীকার করেন হিঙ্গুলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাহাব উদ্দিন।

এবিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ নূর হোসেন মামুন বলেন, পারিবারিক কলহের জেরে সাইদুল নামে এক ছেলে বিষপাতে আত্মহত্যার কথা শুনেছি। এই বিষয়ে থানায় কোন অভিযোগ দায়ের হয়নি।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন