পটিয়া প্রতিনিধি »
পটিয়া পৌরসভা এলাকা থেকে ১ হাজার ৫৫ লিটার চোলাই মদসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মো. হারুন (৪৩) পাইকপাড়া ৬নং ওয়ার্ড এলাকার কবির আহমদের পুত্র।
পুলিশ জানায় হারুন আগে শহরে থাকতো। এখন গ্রামে এসে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ হাজার ৫৫ লিটার চোলাই মদ সহ তাকে গ্রেফতার করা হয়।
পটিয়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) রাশেদুল ইসলাম বলেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ হাজার ৫৫ লিটার চোলাই মদ সহ একজন গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়। আদালত তাকে কারাগারে হাজতে প্রেরণ করে।
বাংলাধারা/এফএস/এআর












