২৭ মার্চ ২০২৬

চট্টগ্রামে করোনা শনাক্তের নতুন রেকর্ড, মৃত্যু ৯

বাংলাধারা প্রতিবেদক  »

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। বাড়ছে মৃত্যুও। একদিনের ব্যবধানে সব রেকর্ড ভেঙে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৬৬ জন, যা এ পর্যন্ত সর্বোচ্চ। এ সময়ে মারা গেছেন আরও ৯ জন। ৩ হাজার ৯২৩ জনের নমুনা পরীক্ষায় নতুন আক্রান্তদের মধ্যে মহানগরে রয়েছে ১০৮৫ জন এবং বিভিন্ন উপজেলায় ৩৮১ জন। উপজেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ রাউজান এবং বোয়ালখালীতে।

এদিন লোহাগাড়ায় ৫ জন, সাতকানিয়ায় ৩৮ জন, বাঁশখালীতে ১২ জন, আনোয়ারায় ৭ জন, চন্দনাইশে ২৬ জন, পটিয়ায় ৫ জন, বোয়ালখালীতে ৪৮ জন, রাঙ্গুনিয়ায় ৩৮ জন, রাউজানে ৬২ জন, ফটিকছড়িতে ৩৩ জন, হাটহাজারীতে ৪৫ জন, সীতাকুণ্ডে ২৬ জন, মিরসরাইয়ে ১৯ জন এবং সন্দ্বীপে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে।  

শুক্রবার (৩০ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রকাশিত প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামের ১১টি ও কক্সবাজারের একটি ল্যাবে এদিন নমুনা পরীক্ষা করা হয়।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৯০ জনের নমুনা পরীক্ষা করে ৯৩ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৮৫৭ জনের নমুনা পরীক্ষা করে ১৪০ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ২৯৭ জনের নমুনা পরীক্ষা করে ১১৭ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে।

এছাড়া শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২২৩ জনের নমুনা পরীক্ষা করে ৮২ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ৪৯ জনের নমুনা পরীক্ষা করে ২৫ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ২৩৭ জনের নমুনা পরীক্ষা করে ১০৩ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৮৮ জনের নমুনা পরীক্ষায় ৪৬ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরি (আরটিআরএল) ল্যাবে ২৮ জনের নমুনা পরীক্ষা করে ৯ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৬৮৯ জনের নমুনা পরীক্ষায় ৩৭৯ জন, এন্টিজেন টেস্টে ৯০১ জনের নমুনা পরীক্ষায় ৩২৮ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৩ জনের নমুনা পরীক্ষায় কারও শরীরে করোনা শনাক্ত হয় নি।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন