বাংলাধারা ডেস্ক »
খুলশী থানা এলাকার অসুস্থ্য রোগীদের হাসপাতাল পৌঁছে দিতে পরিবহন সেবা চালু করেছে খুলশী থানা পুলিশ।
জানা যায়, ২৪ ঘণ্টা এই সেবা প্রদান করা হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ওসি শাহীনুজ্জামান। তিনি বলেন, কমিশনার স্যারের মানবিকতায় করোনাকালীন (COVID-19) সময়ে খুলশী থানাধীন অসুস্থ্য রোগীদের ২৪ ঘন্টা ফ্রি পরিবহন সেবা প্রদানের লক্ষ্যে এই সেবা চালু করা হলো।
খুলশী থানাধীন জরুরী সেবা প্রার্থীগণ অফিসার ইনচার্জ ও ডিউটি অফিসারে নাম্বারে কল দিলেই পৌছে যাবে সেবা প্রদানকারী গাড়ি।
- অফিসার ইনচার্জ, খুলশী থানা, সিএমপি, চট্টগ্রাম।
মোবাইলঃ ০১৩২০-০৫২৪৯৭; - ডিউটি অফিসার, খুলশী থানা;
ফোন নম্বরঃ ০২৪১৩৫৫৩৯৬;
মোবাইল নম্বরঃ ০১৩২০-০৫২৫০৩;
বাংলাধারা/এফএস/এআই












