২৭ মার্চ ২০২৬

চট্টগ্রামে শনি ও বুধবার খোলা থাকবে যেসব ব্যাংকের শাখা

বাংলাধারা ডেস্ক »

চট্টগ্রামে আগামী ৩১ জুলাই (শনিবার) ও ৪ আগস্ট (বুধবার) খোলা থাকা ব্যাংকের শাখায় সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত লেনদেন চলবে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মূলত এ দুই দিন খোলা থাকবে আগ্রবাদ ও খাতুনগঞ্জ এলাকার বৈদেশিক মুদ্রার লেনদেনের অনুমোদিত ডিলার (এডি) শাখাগুলো।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, আমদানি-রপ্তানি ও চট্টগ্রাম বন্দরের কার্যক্রম নিরবচ্ছিন্ন ও সার্বক্ষণিক চালু রাখার জন্য পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে স্বাস্থবিধি মেনে এসব শাখা খোলা রাখতে হবে। বেলা তিনটা পর্যন্ত লেনদেন চললেও শাখাগুলো খোলা থাকবে বিকেল পাঁচটা পর্যন্ত।

এর আগে বাংলাদেশ ব্যাংক এক সিদ্ধান্তে জানায়, করোনাভাইরাস মোকাবিলায় চলমান কঠোর বিধিনিষেধের মধ্যে আগামী রবি ও বুধবার দেশের সব ব্যাংক বন্ধ থাকবে। ফলে আজ থেকে টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংকগুলো।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন