২৭ মার্চ ২০২৬

মোটর সাইকেলের তেলের টাংকিতে মিললো ২৫ হাজার ইয়াবা!

কক্সবাজার প্রতিনিধি  »

মোটর সাইকেলের তেলের টাংকিতে ভরে অভিনব কৌশলে প্রচারের সময় ২৫ হাজার ইয়াবাসহ মোটর সাইকেল জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় বাইক চালক মনজুরুল আলম (৩৫) নামে ব্যক্তিকেও আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) দিনগত রাত সাড়ে ১২টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু ফুটবল চত্তর (ব্রীজের নীচে) এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেফতার মনজুরুল আলম চট্টগ্রামের সাতকানিয়ার ৬ নং ওয়ার্ডে ছোট ডেমশার ফউজুল কবিরের ছেলে। মোটর সাইকেল নিয়ে তিনি কক্সবাজার শহরের লিংকরোড হয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। ডিবি ওসি শেখ মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিবির ওসি জানান, আমরা সংবাদ পাই, এক ব্যক্তি মোটর সাইকেলে করে ইয়াবা নিচ্ছে। সেই তথ্যের সুত্র ধরে রামু ফুটবল চত্তর (ব্রীজের নীচে) এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযানে মনজুরুল আলম নামক ব্যক্তিকে আটক করি। জিজ্ঞাসাবাদে তিনি ইয়াবা থাকার কথা স্বীকার করেন। তার দেখানো মতে মোটর সাইকেলের তেলের টাংকি থেকে নিজেই একটা একটা করে মোট ৪০টি বোতল বের করে। প্রতিটি বোতলে ৬২৫পিস করে মোট ২৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। মনজুর জানায়, ১০ হাজার টাকার বিনিময়ে ইয়াবাগুরো চট্টগ্রামে পৌঁছানোর কন্ট্রাক নিয়েছিলেন তিনি।

ওসি শেখ মোহাম্মদ আলী আরো বলেন, আমরা সবাই মিলে সুকৌশলে মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হই। মামলার পর তাকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন