আনোয়ারা প্রতিনিধি »
আনোয়ারা থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৩১ জুলাই) রাতে আনোয়ারা থানার এ এস আই আব্দুল মতিন ও এ এসআই ওমর ফারুক সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- সি আর মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী জুঁইদন্ডী ৬ নং ওয়ার্ডের মৃত ছালে আহমদের পুত্র মো. আবুল হোসেন, জিআর মামলার দুই মাসের সাজাপ্রাপ্ত খুরুস্কুল এলাকার বাবু মিয়ার পুত্র মো. সেলিম ও কর্ণফুলী থানার জিআর মামলার পরোয়ানাভুক্ত জুঁইদন্ডী শেখের বাড়ীর ছিদ্দিক আহমদের পুত্র আবু তৈয়ক (৩০)। রবিবার(১ আগস্ট) তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আনোয়ারা থানার ওসি এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ তিনজনকে গেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বাংলাধারা/এফএস/এআর












