১৩ মার্চ ২০২৬

ফটিকছড়িতে বিদেশি মদসহ ৪ যুবক আটক

ফটিকছড়ি প্রতিনিধি  »

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর হেঁয়াকো থেকে ১৭ বোতল বিদেশি মদসহ ৪ যুবককে আটক করেছে দাঁতমারা পুলিশ।

শনিবার (৩১ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেঁয়াকো বাজারের দক্ষিণে সুলতান মার্কেটের একটি ঘর থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের থেকে একটি বস্তাভর্তি ১৭ বোতল বিদেশি মদ উদ্ধার করে পুলিশ।

আটককৃতরা হলেন, মো. ইমরান হোসেন(২৪). মো. জাহাঙ্গীর(২৮). মো. কাউছার হোসেন সৈকত(২৩). মো. ইয়াকুবআলী(২৩)।

দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ গোলাম আপছার বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৭ বোতল বিদেশি মদসহ ৪ যুবককে আটক করি। পরে তাদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে আজ (বরিবার) সকালে আদালতে প্রেরণ করেছি।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ