১৩ মার্চ ২০২৬

দুপুর ১২টা পর্যন্ত নির্দেশ থাকলেও সারাদিন লুকিয়ে চলেছে গণপরিবহন

চিন্ময় চক্রবর্তী

বাংলাধারা প্রতিবেদক  »

সরকারি নির্দেশ অনুযায়ী রবিবার (১ আগস্ট) দুপুর ১২টা পর্যন্ত গণপরিবহন চলার কথা থাকলেও চট্টগ্রাম নগরীতে সারাদিনই লুকিয়ে চলেছে ছোট-বড় যানবাহন। দুপুর দুইটার পর নগরীর বড়পোল, আগ্রাবাদ, দেওয়ানহাট, টাইগারপাস মোড়সহ বেশ কিছু এলাকায় দেখা মিলেছে গণপরিবহন। এছাড়া রাস্তায় চলেছে বাক্তিগত গাড়ি। লকডাউনের কঠোর বিধিনিষেধে অন্যান্য দিনের তুলনায় আজ গাড়ির সংখ্যা ছিলো বেশি।

গণপরিবহনের পাশাপাশি রাস্তায় দেখা মিলছে জনসমাগম। অপেক্ষার অবসান ঘটিয়ে বাস এর দেখা মিললে চলছে তড়িঘড়ি করে গাড়িতে উঠার প্রতিযোগিতা।

নগরীর আগ্রাবাদ থেকে বদ্দারহাটগামী বাস এর হেল্পার রিপন বাংলাধারাকে বলেন,‘যাত্রীর সংখ্যা কম। তার উপর অল্প যাত্রী পাচ্ছি। এই অবস্তায় ১২টা পর্যন্ত গাড়ি চালিয়ে পোষানো সম্ভব না।’

ছবি: চিন্ময় চক্রবর্তী

ব্যবসায়ীদের অনুরোধে ১ আগস্ট থেকে শিল্পকারখানা চালুর অনুমতি দেয় সরকার। শুক্রবার এই খবর প্রকাশের পর দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা ও চট্টগ্রাম নগরীর পথ ধরেছেন শ্রমিকেরা। গণপরিবহন বন্ধ থাকায় ভ্যান-রিকশাসহ নানাভাবে নগরীতে আসছেন তাঁরা।

এই পরিস্থিতিতে শনিবার রাত থেকে রোববার পর্যন্ত সারা দেশ থেকে শ্রমিকদের কর্মস্থলে আসার সুবিধার্থে বাস চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মৌখিকভাবে নির্দেশনা দেওয়া হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন।

ছবি: চিন্ময় চক্রবর্তী

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ