বাংলাধারা প্রতিবেদন »
গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৯৮৫ জন। অন্যদিকে এই সময় মারা গেছেন আরও ১১ জন। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৩৫ দশমিক ৩৫ শতাংশ। এনিয়ে চট্টগ্রামে আক্রান্ত হয়েছে ৮৩ হাজার ৮৭১।
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনের তথ্যানুযায়ী, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ২ হাজার ৭৮৬টি। এর মধ্যে আক্রান্ত হয়েছে ৯৮৫ জন। নতুন আক্রান্তদের মধ্যে ৬৯২ জন মহানগর এলাকা এবং ২৯৩ জন উপজেলার বাসিন্দা।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, প্রতিদিনই সংক্রমণের হার বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৮৬টি নমুনা পরীক্ষা করে ৯৮৫ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।
তিনি আরও জানান, উপজেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ রাঙ্গুনিয়া উপজেলায়, ৫৭ জন। এছাড়া পটিয়া উপজেলায় ৫৭ জন, বোয়ালখালী উপজেলায় ৩১ জন এবং ফটিকছড়ি উপজেলায় ২৭ জনের শরীরের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
বাংলাধারা/এফএস/এআই












