বাংলাধারা প্রতিবেদক »
নগরীর চান্দগাঁও থানাধীন রকি কলোনি এলাকায় পুকুরের পানিতে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত ওই শিক্ষার্থীর নাম বিজয় চন্দ্র রায় (১৪)। সোমবার (২ আগস্ট) সকাল ১১টার দিকে স্থানীয় গোপালের দোকানের পাশে পুকুরে স্নান করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
বিজয় চন্দ্র রায় রংপুর জেলার রাজারহাট থানার শিংগার এলাকার সুভাষ চন্দ্র রায়ের ছেলে। সে বর্ণমালা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল সূত্রে জানা যায়, পুকুরে স্নান করতে নেমে পানিতে হঠাৎ ডুবে যায় বিজয়। পরে স্থানীয় বাসিন্দারা পুকুরে তল্লাশি করে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করেন। সকাল পৌনে ১২টার দিকে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাংলাধারা/এফএস/এআর












