পটিয়া প্রতিনিধি »
পটিয়ায় ট্রাকের ঢালার ধাক্কায় আবদুর রশিদ (১৮) নামের একজন হেলপার নিহত হয়েছেন।
রবিবার (২ আগষ্ট) দিবাগত রাত তিনটার সময় খরনা রাস্তার মাথায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত আবদুর রশিদ নোয়াখালী সুজানগর থানার আবদুল শহীদের ছোট ছেলে।
পটিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে ঘটনা স্থলে পরিদর্শন করি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ট্রাকের ঢালার ধাক্কায় আবদুর রশিদ নিহত হয়েছে।
বাংলাধারা/এফএস/এআই












