বাংলাধারা প্রতিবেদক »
নগরীর কর্ণফুলী থানাধীন মইজ্জারটেক এলাকায় নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম মো.বোরহান উদ্দিন (২২)। সোমবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে হাজি মুন্সি মিয়ার বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। মো.বোরহান উদ্দিন ওই এলাকার শহিদুল ইসলামের ছেলে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল সূত্রে জানা যায়, ভবনে কাজ করার সময় দুর্ঘটনাবশত দ্বিতীয় তলার ছাদ থেকে নিচে পড়ে যান বোরহান। গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে সকাল সোয়া ১১টার দিকে হাসপাতালে নিয়ে আসেন। জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাংলাধারা/এফএস/এআর












