২৭ মার্চ ২০২৬

জীবিকার তাগিদে বোয়ালখালীর বিলে নারী-পুরুষের মাছ ধরার দৃশ্য (ফটো গ্যালারি)

দেবাশীষ বড়ুয়া রাজু, বোয়ালখালী প্রতিনিধি »

চলছে বৈশ্বিক করোনা মহামারী। করোনাভাইরাস রুখতে দেশজুড়ে চলছে কঠোর লকডাউন। করোনাকালে সবচেয়ে মন্দ সময়ের মুখোমুখি দিনমজুর শ্রমিকরা। কর্মহীন হয়ে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। এ দুঃসময়ে জীবিকার তাগিদে ঠেলা জাল নিয়ে দল বেঁধে মাছ ধরতে বিলে নেমে পড়েছে নারী-পুরুষ। মাছ উঠুক বা নাই উঠুক, চেষ্টার কমতি নেই।

চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার ৯ নং ওয়ার্ডের চরখিদিরপুর এলাকা থেকে ছবিগুলো ধারণ করেছেন বাংলাধারা প্রতিনিধি দেবাশীষ বড়ুয়া রাজু।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন