২৭ মার্চ ২০২৬

করোনা: চট্টগ্রামে ৯ মৃত্যুর দিনে শনাক্ত ১১১৭

বাংলাধারা প্রতিবেদক  »

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ১ হাজার ১১৭ জন। চট্টগ্রামে এই নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৮৭ হাজার ৫৪৬ জন। ৩ হাজার ৯৭ টি নমুনা পরীক্ষায় নতুন শনাক্তদের মধ্যে মহানগরে রয়েছেন ৬৪১ জন ও বিভিন্ন উপজেলায় ৪৭৬ জন।

বৃহস্পতিবার (৫ আগস্ট) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে আরও জানা যায়, এইদিন চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্ট সহ ৮টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।  

এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৪৭৯টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৭৫৯টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৩৭২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে চবি ল্যাবে ২৪৯ জন, বিআইটিআইডি ল্যাবে ২৭২ জন, চমেক ল্যাবে ১৫৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এছাড়া ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৪২টি নমুনা পরীক্ষা করে ৫৭ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৪২টি নমুনা পরীক্ষা করে ৪৫ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৬৫টি নমুনা পরীক্ষা করে ২৭ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৩৯টি নমুনা পরীক্ষা করে ১৫ জন, এপিক হেলথ কেয়ার ল্যাবে ১২৮টি নমুনা পরীক্ষা করে ৫৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে ২৭ নমুনা পরীক্ষা করে ২ জন এবং অ্যান্টিজেন টেস্টে ৮৪৪টি নমুনা পরীক্ষায় ২৩৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। তবে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব এবং মেডিক্যাল সেন্টার হাসপাতালে নমুনা পরীক্ষা করা হয়নি।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন