২৭ মার্চ ২০২৬

কক্সবাজারে ৬ হাজার ইয়াবাসহ যুবক আটক

জেলা প্রতিনিধি, কক্সবাজার »

কক্সবাজার সদরের লিংকরোডে অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ এনায়েত উল্লাহ (৩৬) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

বুধবার (৪ আগষ্ট) রাতে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের লিংকরোডস্থ বীচ পাবলিক স্কুল এন্ড কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক এনায়েত উল্লাহ রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্ব ধেছুয়া পাড়া এলাকার আবুল হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ রুহুল আমিন।

তিনি জানান, বুধবার রাত ৮টার দিকে তার তত্ত্বাবধানে পরিদর্শক জীবন বড়ুয়ার নেতৃত্বে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)র একটি আভিযানিক দল মাদক ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে সদরের লিংকরোড এলাকার বীচ পাবলিক স্কুল এন্ড কলেজ সংলগ্ন এলাকায় অভিযানে যায়।

এসময় তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের পূর্ব দেছুয়া পাড়া এলাকার এনায়েত উল্লাহকে একটি ব্যাগসহ আটক করতে সক্ষম হয়। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ব্যাগটি তল্লাশী করে ৬ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে বিশেষ চক্রের সাথে জড়িত হয়ে মাদকের চালান সংগ্রহের পর পাচার করে আসছিল বলে স্বীকার করে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জীবন বড়ুয়া বাদী হয়ে আটকের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।ৎ

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন