২৭ মার্চ ২০২৬

টাইগারপাসে প্রতিবেশির ছুরিকাঘাতে আহত কাঠমিস্ত্রি

বাংলাধারা প্রতিবেদন »

বাসার ময়লা ফেলানো নিয়ে কথাকাটাকাটির পর মো. খোকন (৪২) নামে এক কাঠমিস্ত্রিকে ছুরিকাঘাতে গুরুতর আহত করেছে তারই প্রতিবেশি।

বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুর ১২টার সময় খুলশী থানা এলাকার টাইগারপাসস্থ পেট্রোল পাম্প এলাকায় এই ঘটনা ঘটে। আহত মো. খোকন ওই এলাকার মৃত আবদুল মান্নানের ছেলে।

আহত খোকনের ভাগিনা মো. রাসেল সংবাদ মাধ্যমকে বলেন, আমার মামার সাথে তারই প্রতিবেশি হারুনের সাথে ময়লা ফেলানো নিয়ে কথাকাটাকাটি হয়। প্রতিবেশি হারুন দুপুরে মামার উপর ছুরিকাঘাত করে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ বক্সের উপপরিদর্শক (এসআই) নূরুল আলম আশেক বলেন, ময়লা ফেলানো নিয়ে উভয় পক্ষের বাকবিতণ্ডার এক পর্যায়ে খোকনকে ছুরিকাঘাত করেন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনলে ২৭ নম্বর ওয়ার্ডে ভর্তি দেন। তার বুকে ও পায়ে জখম রয়েছে।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন